নিশাঙ্কার ব্যাটে শ্রীলঙ্কার জবাব

খেলা

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৬০ ওভারে ২ উইকেটে ২৩৩ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৮ উইকেট হাতে নিয়ে ২৬২ রানে পিছিয়ে লংঙ্কানরা। নিশাঙ্কা ১২৬ রানে অপরাজিত আছেন।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হবার পর জবাব দিতে নেমে ১২ ওভারে ৪৭ রানের সূচনা পায় শ্রীলঙ্কা। ১৩তম ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার ওপেনার লাহিরু উদারাকে ২৯ রানে শিকার করেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম।

এরপর দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। চান্ডিমালকে ৫৪ রানে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নাইম হাসান। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা।

দ্বিতীয় সেশন শেষে নিশাঙ্কা ১২৬ এবং বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস ২১ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাইজুল ৯৪ রানে ও নাইম ৫৫ রানে ১টি করে উইকেট নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *