নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন বানচালের জন্য একটি নিষিদ্ধ রাজনৈতিক দল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। আজ রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

গত কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দল চায় আগামী নির্বাচনকে বানচাল করতে। এ জন্যই হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সব ধরনের চেষ্টা করছে।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হবে। তবে তিনি বলেন, বাকিটা নির্ভর করবে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *