নারায়ণগঞ্জে মধ্যরাতে এনসিপির তোরণে অগ্নিসংযোগ

বাংলাদেশ রাজনীতি

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি তোরণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের দিকে অভিযোগ তোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী সারা দেশে ‘‘জুলাই পদযাত্রা’’ শুরু করেছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবেই আজ শুক্রবার দলটির নেতা-কর্মীদের নারায়ণগঞ্জে যাওয়ার কথা রয়েছে। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু করবেন তারা। কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে ওই তোরণ নির্মাণ করা হয়েছিল।”

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘‘মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যান। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।’’

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘‘সকালে আমরা ঘটনাটি শুনেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *