
নতুন উপদেষ্টা নিয়োগসংক্রান্ত ফেসবুকে ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্পতি ‘নতুন আট উপদেষ্টাকে অনুমোদন’ মন্ত্রীপরিষদ বিভাগের এমন একটি অনুমোদনপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার সেটি ভুয়া বলে নিশ্চিত করলেন প্রেসসচিব।
তিনি ওই অনুমোদনপত্রটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন মিথ্য ও বানোয়াট।
ভুয়া ওই অনুমোদনপত্রে বলা হয়েছে, মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো।
আগামী ২১ মার্চ (শুক্রবার) তাদের শপথের তারিখ দেয়া হয়েছে।
