নজরুল প্রয়াণ দিবসে বিটিভির বিশেষ আয়োজন

বিনোদন

খবর ৫২ ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, বুধবার

ঢাকা: আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকাল থেকে রাত পর্যন্ত থাকছে গান, নাটক, নৃত্য এবং আবৃত্তির ভিন্ন ভিন্ন অনুষ্ঠান।

দিনব্যাপী অনুষ্ঠানসূচি

  • সকাল ৮টা: ‘নজরুল সংগীতের অনুষ্ঠান’-এ কবির গান পরিবেশন করবেন সুমন মজুমদার, শবনম প্রিয়াংকা, মিরাজুল জান্নাত সোনিয়া, স্বরলিপি, আফসানা রুনা ও পূজন কুমার দাস।
  • সকাল ১১টা: ছোটদের জন্য বিশেষ অনুষ্ঠান ‘আমাদের দুখুমিয়া’
  • দুপুর ২:৩০টা: গীতিনৃত্যানুষ্ঠান ‘বনের বেদে’। এতে তৎকালীন বেদে সম্প্রদায়ের জীবন ও ভালোবাসা তুলে ধরা হয়েছে।
  • বিকাল ৩:৩০টা: নৃত্যানুষ্ঠান ‘আমারে দেবনা ভুলিতে’। এটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ আল মামুন এবং উপস্থাপনায় থাকবেন মুনমুন আহমেদ।
  • সন্ধ্যা ৭টা: ‘আলেখ্যানুষ্ঠান’-এ নজরুলের গান, কবিতা, নৃত্য ও আলোচনা থাকবে।
  • রাত ৯টা: নাটক ‘আলেয়া’। কাজী নজরুলের লেখা এই নাটকের টিভি নাট্যরূপ দিয়েছেন কাজী আসাদ।
  • রাত ১০টা: দ্বৈত সংগীতের অনুষ্ঠান। এতে ইয়াসমিন মুস্তারি, তানভীর সজীব, সালাউদ্দিন আহমেদ, প্রিয়াংকা গোপ, ফাতেমা তুজ জোহরা, মাহমুদুল হাসান, ইয়াকুব আলী খান, সুকন্যা, ড. নাশিদ কামাল, বিজন চন্দ্র মিস্ত্রী, নোশিন লায়লা ও মোহিত খানসহ আরও অনেকে গান গাইবেন।

এছাড়াও, বিকেল ৫টা ৩৫ মিনিটে নজরুলের কবিতা নিয়ে একটি আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *