তুমি আর কত নিচে নামবে, সালমানের কথায় যে প্রতিক্রিয়া দেখান ক্যাটরিনা

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের যাত্রা শুরু হয়েছিল সালমান খানের হাত ধরে। তাদের সম্পর্ক নিয়ে আজও নানা গুঞ্জন রয়েছে। কেউ বলেন দীর্ঘদিন প্রেমের পর তিক্ত বিচ্ছেদ হয়েছিল তাদের মধ্যে। আবার কেউ বলেন, তারা আদৌ সম্পর্কে ছিলেন না। অনেকের ধারণা, অভিনেতা রণবীর কাপুরের জন্যই ক্যাটরিনা কাইফ সালমানকে ছেড়েছিলেন। আর নেটিজেনদের মতে, সালমান ক্যাটরিনাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যা মেনে নিতে পারেননি অভিনেত্রী। 

যাই হোক, তাদের বিচ্ছেদ যে খুব একটা মধুর ছিল না, সেটি প্রকাশ্যেই স্পষ্ট ছিল। একসময় বলিভাইজানখ্যাত অভিনেতা অনস্ক্রিনেও ক্যাটরিনাকে অপমান করতেও দ্বিধা করেননি। তেমনই একটা ঘটনা সম্প্রতি অন্তর্জালে আবারও ছড়িয়ে পড়েছে।  একবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন ক্যাটরিনা কাইফ, তখন তার সিনেমা ‘টিস মার খান’ মুক্তির অপেক্ষায়।  সেই সময় সালমান মজা করে বলেছিলেন— এই সিনেমায় তোমার হিরো কে? ক্যাটরিনা বলেন, ‘অক্ষয় কুমার’। অভিনেত্রীর মুখ থেকে অক্ষয়ের নাম শুনতেই সালমান বলে বসেন, অক্ষয় কুমার, সালমান খান—সবাইকে পেরিয়ে এখন তুমি রণবীর কাপুরকে ধরেছ। আরও নিচে নামবে? এর চেয়েও ছোট কাউকে চাই?  সালমানের এমন মন্তব্য শুনে ক্যাটরিনা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী, তবে কোনো প্রতিক্রিয়া দেননি। 

যদিও সেই সময় তাদের সম্পর্কে টানাপোড়েন তুঙ্গে ছিল। তবে বর্তমানে চিত্রটা তেমন নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বরফ গলেছে। ক্যাটরিনার সঙ্গে পরে সিনেমায় জুটি বেঁধেও কাজ করেছেন সালমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *