তিনি আমাকে নানাভাবে স্পর্শ করতে শুরু করেন: অঞ্জলি

বিনোদন

বলিউড অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দ ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন। বাবার মৃত্যুর পর নৃত্যগুরু সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন অঞ্জলি।

মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন অঞ্জলি। সেই সময়ে তার জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তার নৃত্যগুরু। এমনকি অঞ্জলির পরিবারের ওপরেও নিজের আধিপত্য তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি। অঞ্জলি বলেন, আমি বুঝতে পারছিলাম না, কী করব! তখন আমার মাত্র আট বছর বয়স। বাবার মৃত্যুর পর তিনি (নৃত্যগুরু) বলতে শুরু করলেন— ‘আমিই তোমার বাবা’। আমি ওর কথা বিশ্বাস করেছিলাম। কারণ আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না।

অঞ্জলি বিশ্বাস করতে শুরু করেছিলেন নৃত্যগুরুই তার বাবা। তার পরেই তিনি নানাভাবে স্পর্শ করতে শুরু করেছিলেন। অঞ্জলি বলেন, আমাকে স্পর্শ করতে শুরু করলেন ধীরে ধীরে। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুম্বন করে বললেন— ‘বাবারা এমনই করেন।’ এরপর দিন দিন অঞ্জলির জীবনের গতিবিধি সব নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন সেই নৃত্যগুরু। অঞ্জলি সারা দিন কী করছেন, কোথায় যাচ্ছেন, সব খবর রাখতেন তিনি।

এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে বেশ অনেক বছর কাটিয়ে ফেলতে হয়েছিল অঞ্জলিকে। তিনি জানিয়েছেন, অবশেষে তার প্রথম প্রেমিক নৃত্যগুরুর হাত থেকে বেরোতে তাকে সাহায্য করেছিলেন।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনেতা রণবীর সিংয়ের বোনের চরিত্রে দেখা গিয়েছিল অঞ্জলিকে। তারপর ‘ডব্বা কার্টেল’ ও ‘ঢাই কিলো প্রেম’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *