তারেক রহমানের স্বদেশ প্রত্যাগমন উপলক্ষে সংবর্ধনায় অংশগ্রহণের আহ্বান বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের

প্রচ্ছদ রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। তাঁর স্বদেশ প্রত্যাগমন উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ তাঁকে সংবর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে রাজধানীতে মিলিত হবে। এতে মফস্বল থেকে জাতীয় পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ, সমর্থকসহ আপামর জনসাধারণ অংশ নিবেন।

এমন একজন দেশপ্রেমি, সার্বভৌমত্বের রক্ষক ও দেশের ভবিষ্যৎ কর্ণধারকে স্বাগত জানানো আমাদের সকলের দায়িত্ব। মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

এ সময় জমিয়াত নেতৃদ্বয় সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সকল মাদরাসা শিক্ষক-কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকদের উক্ত সংবর্ধনায় অংশ নেয়ার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *