
তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্যের পর এখন দেশজুড়ে যেনো বইছে শান্তির হাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পুত্র তারেক রহমান। ফ্যাসিস্ট হাসিনার কারণে দীর্ঘদিন দেশে আসা হয়নি তার। তবে, এখন সময় বদলেছে স্বৈরাচার হাসিনা চোরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। তারেক রহমানের আসার খবরে এখন নেটদুনিয়া ছেয়ে গেছে দলটির নেতাকর্মীদের আবেগঘন স্ট্যাটাসে। শুধু দলীয় নেতা-কর্মী নয় বরং সাধারণ মানুষও উচ্ছ্বসিত তারেক রহমানের আগমনে।
নেটিজেনরা তারেক রহমানের আগমনের খবরে যেমন প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন তাকে, তেমনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তার বাবার পদাঙ্কু অনুসরণ করতে বলছেন। মাহিয়া মুন নামের একজন তারেক রহমানের সাথে তার বাবার ছবি জুড়ে দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘স্বাগতম প্রিয় নেতা। দ্রুত দেশে আসুন নির্বাচনে জয়যুক্ত হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করুন। আপনার মাঝে বাংলাদেশের আমজনতা খুঁজে পায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার কর্মকান্ডের জন্য আজও তিনি বাঙালীদের কাছে অমর হয়ে আছেন। হৃদয়ে স্থান করে নিয়েছেন মানুষের জন্য কাজ করে। আশা করি আপনিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতই দেশকে ভালোবাসবেন দেশের মানুষের জন্য কাজ করবেন।’
শাকিলা পারভিন নামের আরেকজন তারেক রহমানের ছবি পোষ্ট করে ফেসবুকে লিখেছেন, ‘ প্রিয় তারেক রহমান আপনার প্রতি ভালোবাসা রইলো। আপনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। দ্রুত দেশে এসে নির্বচনের প্রস্তুতি নিন প্রিয় নেতা। আপনার নেতৃত্বের অপেক্ষায় পুরো দেশ।’
আবুল কালাম নামের একজন আবেগ আপ্লুত হয়ে তারেক রহমানকে ঘিরে ফেসবুকে লিখেছেন, ‘আমরা জানি স্বৈরাচার হাসিনা কি করেছে আপনার সাথে। দীর্ঘ দিন মিথ্যা মামলার বেড়াজালে আটকিয়ে রেখেছে আপনাকে। দেশে আসতে দেয়নি কোনভাবেই। যারা আপনার প্রতি জুলুম করেছে সেই স্বৈরাচাররা আজ বাংলার মাটি ছাড়া। আপনাকে স্বাগতম প্রিয় ব্যক্তি। আপনার বাবা যেমন ছিলেন আপোষহীন নেতা আপনিও ঠিক তেমনই বাবাকে অনুসরণ করে হয়ে উঠবেন বাংঙালীদের গর্ব এমনটিই প্রত্যাশা।’
সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফলরুল জানিয়েছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তবে কবে নাগাদ দেশে ফিরবেন তারেক রহমান, তা নিশ্চিত করে বলেননি তিনি। তার এই খবরেই এখন দেশজুড়ে চলছে আনন্দ জোয়ার। কোথাও কোথাও মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে ইতিমধ্যে।
