ডিসেম্বরে ঢাকা মাতাবেন আতিফ আসলাম

বিনোদন

বছর ঘুরতেই আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর এক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। 

জানা গেছে, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছেন তারা।রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। 

ওই দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি—এই দুই ক্যাটাগরিতে।

এর আগে গেল বছরের ২৯ নভেম্বর ঢাকা আসেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সে কনসার্টে তিনি মঞ্চ মাতিয়েছিলেন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *