জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম

প্রচ্ছদ শিরোনাম

গোপালগঞ্জে সদ্য সংঘটিত রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে শহীদদের রক্তের শপথ নিয়ে ফের গোপালগঞ্জে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।

এক বক্তব্যে তারা বলেন, “আমরা কমিট করেছিলাম গোপালগঞ্জে যাবো, আমরা গেছি। শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি—মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেবো না।”


বক্তব্যে আরো জানানো হয়, আন্দোলন এখানেই থেমে থাকবে না। “আমরা আবারো গোপালগঞ্জে যাবো। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করবো। ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, হবে বাংলাদেশপন্থীদের।”

নেতারা গোপালগঞ্জকে শহীদদের রক্তে ভেজা ভূমি হিসেবে অভিহিত করে বলেন: “শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো। মকসুদপুর ও কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে—এই মাটি মুজিববাদীদের হতে দেবো না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না, ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *