জার্মানিতে অস্ত্র-বিস্ফোরক মজুদকারী কিশোরসহ পিতা গ্রেপ্তার

আন্তর্জাতিক

জার্মান পুলিশ একটি ডানপন্থী চরমপন্থী সন্ত্রাসী পরিকল্পনা সন্দেহে ১৭ বছর বয়সী এক কিশোর এবং তার ৫৯ বছর বয়সী পিতাকে গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) এই খবরটি পাবলিক সম্প্রচারকারী প্রতিষ্ঠান (ARD)-তে প্রকাশিত হয়, যেখানে বলা হয় যে, সন্দেহভাজনরা হামলা করার জন্য এই সব অস্ত্র মজুদ করেছিল।

গ্রেপ্তারটি পশ্চিম জার্মানির হেসে অঞ্চলের লিমবার্গ-ওয়েইলবুর্গ এলাকায় ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পিতা তার বাড়িতে অন্তত ২৫০ কিলোগ্রাম গুলি এবং মেশিন গানসহ বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রেখেছিলেন। তল্লাশি করে সেগুলি উদ্ধার করা হয়। ১৭ বছর বয়সী কিশোরটি সম্প্রতি একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি সংগ্রহ করেছে এবং বিস্ফোরক তৈরি করেছিল, যা সে পরে একটি বনাঞ্চলে পরীক্ষামূলক ব্যবহার করেছিল।

ফ্রাঙ্কফুর্টের প্রসিকিউটররা জানায়, তারা অস্ত্র নিয়ন্ত্রণ এবং বিস্ফোরক আইন লঙ্ঘনের পাশাপাশি ঘৃণা ছড়ানো এবং হুমকি দেওয়ার অভিযোগ তদন্ত করছে। কিশোরটি চরমপন্থী মন্তব্যের মাধ্যমে কর্তৃপক্ষের নজর এসেছিল এবং সে এক সময় নাৎসি সংগঠনের প্রতীক ব্যবহার করেছিল। প্রসিকিউটররা বলছেন, কিশোরটি “একটি মারাত্মক সহিংসতা পরিকল্পনা” করছিল, তবে এর বিস্তারিত তারা জানায়নি।

জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ এখন ডানপন্থী সন্ত্রাসী কার্যকলাপ। প্রতিবছর ডানপন্থী চরমপন্থী অপরাধের সংখ্যা বাড়ছে, যার মধ্যে ১,৪৪৩টি সহিংস হামলা রয়েছে। এসব হামলায় কমপক্ষে ৫২১ জন আহত হয়েছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *