জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত এনসিপি: নাহিদ

প্রচ্ছদ রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রক্রিয়ায় এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে। কারণ বিগত দিনে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুদক ও মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় করণ করা হয়েছে। বিতর্কিত করা হয়েছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে কিছু দল পক্ষে আর কিছু দল বিপক্ষে। তবে যারা বিপক্ষে রয়েছেন, তাদের পক্ষ থেকে বিকল্প প্রস্তাব দিতে হবে।

নাহিদ বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রক্রিয়ায় এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে। কারণ বিগত দিনে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুদক ও মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় করণ করা হয়েছে। বিতর্কিত করা হয়েছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

‘একতরফা নির্বাচনের বিষয়ে কমিশন সব সময় সাফাই গেয়ে গেছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, গুম-খুনে বন্ধে মানবাধিকার কমিশন কোনো ভূমিকা রাখেনি।

তিনি বলেন, আমরা চাই—এসব প্রতিষ্ঠানের নিয়োগে যেন সরকারের কোনো হস্তক্ষেপ না থাকা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এসব প্রতিষ্ঠানকে স্বচ্ছ রাখতে হবে।

আজকের আলোচনায় বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের পক্ষে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। দ্বিতীয় দফার এ আলোচনায় সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আরও পড়ুন: বিএনপিসহ ৩০ দলের সঙ্গে আবারও বসছে ঐকমত্য কমিশন

বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল অংশগ্রহণ করেছেন এতে। যার মধ্যে দুটো হল জোট।

আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

সভার সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *