ছাতকে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন, থানায় হস্তান্তর

বাংলাদেশ

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইন করা ১৬ জনকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে নিশ্চিত করেছেন সিলেটের ৪৮ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক।

মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর ইউপির ১৬ জনকে পুশইন করা হয়। বুধবার বিকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

পরে ছাতকে নোয়াকুট বিজিবি ক্যাম্পের হাবিলদার আজিজ রহমানের নেতৃত্বে টহল টিম ছনবাড়ি এলাকা থেকে তাদের আটক করেছে। এদের মধ্যে ৫ পুরুষ জন, নারী ৫ জন, ছেলে ৪ জন, মেয়ে ২ জন রয়েছে।

বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যাম্পের সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ছনবাড়ী এলাকা থেকে এদের আটক করা হয়। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের পুশইন করা ১৬ জনকে বুধবার বিকাল ৪টায় থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *