চমকে দিলেন পরীমনি

বিনোদন

একাধিক বিয়ে ও সম্পর্ক নিয়ে হরহামেশাই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবন নিয়ে আবারো আলোচনায় উঠে এসেছে তার নাম। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নানা ছবি ও ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। এবার নতুন এক ছবি পোস্ট করে চমকে দিয়েছেন সবাইকে। ছবিতে প্রিয় মানুষের বাহুডোরে দেখা গেল তাকে। এর মাধ্যমে নয়া প্রেমের ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা। ছবির ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতো। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতো। যদিও সেই যুবকের ছবি প্রকাশ্যে আনেননি পরী। কেবল তার হাতটাই দেখা গেছে। এই ছবি প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশের দাবি, তার পাশে থাকা মানুষটা সংগীতশিল্পী শেখ সাদী। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। এ ছাড়াও সম্প্রতি শেখ সাদীর সঙ্গেই পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে কেউ কেউ আবার বলছেন এমন কিছুই না, পরী রহস্য করছেন কেবল।  এদিকে, সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রশ্নের মুখে পড়ে বৃহস্পতিবার সকালের আলো ফোটার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন তিনি। উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পরী লিখেছেন, গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিল ভাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *