গাজায় আরও ১৬ নিহত, চলছে হামলা

আন্তর্জাতিক

গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। রোববারও তারা কমপক্ষে ৪০ জন সাধারণ মানুষকে হত্যা করেছে। আর সোমবার দিনের শুরুতে হত্যা করেছে কমপক্ষে ১৬ জনকে। তা সত্ত্বেও ইসরাইল বংশোদ্ভূত মার্কিন নাগরিক এডেন আলেকজান্দারকে মুক্তি দিতে রাজি হয়েছে গাজার যোদ্ধাগোষ্ঠী হামাস। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কথা নিশ্চিত করেছে। 

অন্যদিকে গাজায় পুরোপুরি অবরোধের ৭১তম দিন সোমবার। এদিনও গাজায় ভয়াবহ বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। একটি স্কুলকে গাজাবাসীর আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। সেখানে তারা বোমা হামলা করেছে। এতে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৫২,৮২৯। একই সঙ্গে তারা হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের তিনটি বন্দর রাস ইসা, হোদেইদা এবং সালিফে হামলা চালিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়, এক্সে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে দেয়া এক পোস্টে বলা হয়েছে, কোনোপ্রকাশ যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেয়নি ইসরাইল। আলেকজান্দারকে মুক্তি দেয়ার বিনিময়ে কোনো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দেয়নি। শুধু এডান আলেকজান্দারের মুক্তি নিশ্চিত করতে একটি নিরাপদ করিডোর সৃষ্টি করতে। গাজার ওপর সামরিক চাপ এবং কঠোর নীতির কারণে আলেকজান্দারকে মুক্ত করা সম্ভব হচ্ছে। 

এতে আরও বলা হয়, জটিল সময়ে আমাদের জিম্মিদের মুক্ত করতে একটি চুক্তি উপস্থাপন করেছে হামাস। হামলা অব্যাহত থাকার মধ্য দিয়ে চলবে এর আলোচনা। 

ওদিকে জিম্মি আলেকজান্দারকে কখন মুক্তি দেয়া হবে সে বিষয়ে হামাস কোনো তথ্য দেয়নি। তবে তার পরিবার জানিয়েছে, শিগগিরই তাকে মুক্তি দেয়া হবে। এটা নিয়ে মার্কিন সরকারের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা করছে হামাস। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *