খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস

প্রচ্ছদ রাজনীতি

চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন তিনি।

ওই পোস্টে সারজিস লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *