কাতারের ঘোষণা, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপের সব শর্তেই চুক্তি

আন্তর্জাতিক শিরোনাম

৯ অক্টোবর, ২০২৫

খবর৫২ ডেস্ক: গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপের সকল বিধান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছে কাতার। মধ্যস্থতাকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেন, “মধ্যস্থতাকারীরা ঘোষণা করছেন যে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপের সকল বিধান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চুক্তি হয়েছে। এই চুক্তি যুদ্ধের অবসান, ইসরাইলি বন্দীদের মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং সহায়তা প্রবেশের পথ সুগম করবে।”

আল-আনসারী তাঁর বক্তব্যে যোগ করেন, “বিস্তারিত বিবরণ পরে ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতি বিষয়ক একটি ঘোষণা দিয়েছিলেন। কাতারের এই ঘোষণাকে সেই প্রেক্ষাপটে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *