কাঁদতে কাঁদতে বিমানবন্দরে নোরা

বিনোদন

বিমানবন্দরে কাঁদতে কাঁদতে প্রবেশ করলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সাধারণত তাকে বিভিন্ন অনুষ্ঠানে হাসি-খুশি দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কিংবা পাপারাজ্জিদের ফ্রেমে। কিন্তু এবার অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেল এ তারকাকে। গতকাল এমন বেশে নোরার এয়ারপোর্টে প্রবেশের সময় তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই তার। তাকে দেখে অনেকে ছবি তুলতেও আসেন। এক ভক্ত ছবি তুলতে আসলে তাকে সরিয়ে দেয় দেহরক্ষী। দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট জানান দেয় যে, নোরার মন ভালো নেই। এদিন কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট পরে ছিলেন নোরা। খোলা চুল, চোখে কালো রঙের সানগ্লাস আর হাতে একটি ব্যাগ। এমন বেশে মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামেন তিনি। এ সময় চোখে সানগ্লাস থাকলেও তারই আঁড়ালে চোখ থেকে গড়িয়ে পানি পড়তে দেখা যায়। কান্না করতে করতেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় তাকে। তার এ মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন যে কাছের কোন মানুষকে হারিয়েছেন নোরা। কারণ, বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *