কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস বন্ধের হুমকি শুভেন্দুর

আন্তর্জাতিক

কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের (উপদূতাবাস) সামনে বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার কর্মীরা।

বাংলাদেশে পোশাক শ্রমিক দীপক চন্দ্র দাসকে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেছে দলটি।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখান।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে শুভেন্দু বলেন, ‘‘দীপক দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আমরা ওদের (বাংলাদেশ হাইকমিশন) এখানে বসতে দেব না। এটা ওদের বন্ধ করতে হবে। আগামী ২৪ ডিসেম্বর সীমান্তে এক ঘণ্টার অবরোধ করা হবে এবং ২৬ ডিসেম্বর আমরা এখানে আবারও প্রতিবাদ জানাব।’’

এ সময় হিন্দুত্ববাদী বিক্ষোভকারীদের মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান শোনা যায়।

সূত্র: এফপিজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *