কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘২৬ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে কক্সবাজার ১ আসনের চকরিয়া পেকুয়ায় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরের দিকে প্রায় চার ঘণ্টা দলের জরুরি বৈঠকে শেষে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে সালাহউদ্দিন আহমেদের নির্বাচনি এলাকা চকরিয়া-পেকুয়ায় প্রার্থী ঘোষণার পরপরই দলের নেতা কর্মীরা আনন্দে মিষ্টি বিতরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *