ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বিএনপি

বাংলাদেশ রাজনীতি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেছে বিএনপি। মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে রয়েছেন কমিশন সদস্যদের বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *