
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর ৩২০’। শরাফ আহমেদ জীবন পরিচালিত ছবিটি এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা বলেন, ছবিটির গল্প ও অভিনয় মানুষকে ধীরে ধীরে স্পর্শ করছে। এরই প্রেক্ষিতে এবার ২৫শে মে ছবিটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি, অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি দর্শকরা ছবিটি উপভোগ করবেন।
