
প্রথমার্ধটা খেলল বাংলাদেশই। স্বাগতিক ভারতের ওপর ছড়ি ঘোরালেন হামজা চৌধুরীরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মিলল না। দারুণ খেলেও তাই আফসোস নিয়েই বিরতিতে যেতে হচ্ছে বাংলাদেশ।
জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ আজ নেমেছিল হামজা চৌধুরীকে একাদশে নিয়ে। তবে জামাল ভূঁইয়াকে রাখা হয়নি শুরুর একাদশে। তার পরিবর্তে অধিনায়ক ছিলেন তপু বর্মণ, সেই তপুও চোট নিয়ে বেরিয়ে যান ২২ মিনিটের মাথায়। বাংলাদেশ এরপরও ছড়ি ঘুরিয়েছে ভারতের ওপর। শুধু গোলের দেখাটাই পায়নি সফরকারীরা।
