উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে তারেকের যত অভিযোগ

বাংলাদেশ রাজনীতি

আমজনতার দলের সদস্য সচিব ও ভারত বয়কট আন্দোলনের অন্যতম নেতা তারেক রহমান এবার সরাসরি আঙ্গুল তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কিছু কর্মকান্ড নিয়ে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এসব অভিযোগ তুলে ধরেণ ২৪ এর গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া তারেক রহমান। এসব অভিযোগ কোনভাবেই দৈনিক ইনকিলাবের ভাষ্য নয়। জাতীয় দৈনিকটিতে করা তার অভিযোগের ভিত্তিতে কিছু বিষয় নিচে তুলে ধরা হলো।

তারেক রহমান প্রশ্ন তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের সুইজারল্যান্ড সফর নিয়ে। তার মতে, তিনি তো পররাষ্ট্র মন্ত্রণালয় বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও উপদেষ্টা নন। তবে তার কেন সরকারি খরচে এভাবে সুইজারল্যান্ডে যেতে হবে? শুধু এতটুকুই নয় এসময় তারেক রহমান অভিযোগ করেন যে, সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে একাউন্ট খোলার জন্য গিয়েছিলেন উপদেষ্টা।

অন্যদিকে সিমেন্টের বস্তায় ২ কোটি টাকাসহ মাসুদ নামের একব্যক্তিকে হাসিনা পালানোর পর ধরেছিলেন তারেক রহমান ও তার সাথের লোকজন। এরপর তাকে তারা সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছিলো। তারেক রহমান এখন অভিযোগ তুলছেন, এই মাসুদের কোম্পানীকে কাজ দেওয়া হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তর থেকে। তার মতে এই কাজটির ভ্যালু ৪১৩ কোটি টাকা আর কমিশন পাওয়ার লক্ষ্যেই তাকে নাকি কাজ দিয়েছেন উপদেষ্টা।

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এসবসহ আরো বেশ কিছু অভিযোগ করতে দেখা যায় আমজনতার দলের এই নেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *