ঈদে মুক্তি পাচ্ছে ওয়েবফিল্ম ‘হাউ-সুইট’

বিনোদন

ওটিটি প্লাটফর্ম বঙ্গ এবং নির্মাতা কাজল আরেফিন অমির সম্মিলিত প্রতিটি কাজই দর্শকদের জন্য নতুন এবং আকর্ষণীয় অভিজ্ঞতা নিয়ে হাজির হয়। মুক্তির অপেক্ষায় প্রহর গোনা ‘হাউ সুইট’ ও ব্যতিক্রম না এক্ষেত্রে। এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ওয়েবফিল্মটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই আকাশচুম্বী।


কমেডির ঘরানার নাটক নির্মানের জন্য নন্দিত এই পরিচালক এবার কাজ করছেন রোমান্স নিয়ে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ জুটিকে এক ফ্রেমে বন্দি করেছেন। মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে এমনটাই প্রত্যাশা অমির।


জানা যায়,ওয়েবফিল্ম হাউ সুইটের গল্প আবর্তিত হয়েছে শখের ফটোগ্রাফার আদনানকে ঘিরে। সুইটি নামের এক পালিয়ে আসা কনের সাথে দেখা হওয়ার পর যার জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। তবে সুইটির কারণে দুর্ঘটনাবশত আদনানের শখের ক্যামেরাটি নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনা থেকেই শুরু হয় অসাধারণ একটি জার্নি। ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে। শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।


বর্তমানে চলছে ‘হাউ সুইটে’র ব্যাপক প্রচারণা। দর্শকরা ২৫ টাকায় প্রি-বুক করে হাউ সুইট দেখতে পারবেন। এছাড়াও ৫০ জন দর্শক পাবেন হাউ সুইট এর গ্র্যান্ড প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ, যেখানে তারা কলাকুশলীদের সাথে বসে ওয়েবফিল্মটি দেখার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *