ঈদুল আজহায় ছুটি ১০ দিন : প্রেস সচিব

প্রচ্ছদ শিরোনাম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি অনুমোদন করেছে সরকার। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, আগামী ১৭ ও ২৪ মে শনিবার হলেও এই দিনগুলোতে সরকারি অফিসের কার্যক্রম চলবে। 

মধ্যপ্রাচ্যে ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি। সংস্থাটি বলেছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন।  

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে চাঁদ দেখা যায়। সে হিসেবে যদি ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *