
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডেভিড ল্যামি শুক্রবার (২০ জুন) জেনেভায় তার বৈঠকে ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী উদ্বেগ’ পুনর্ব্যক্ত করবেন এবং একটি কূটনৈতিক সমাধানের জন্য চাপ দেবেন।
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে এই বৈঠক করবেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
ল্যামি ওয়াশিংটন থেকে রাতের ফ্লাইটে সুইজারল্যান্ড পৌঁছেছেন, সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করেছেন।
এক বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনো খুবই বিপজ্জনক। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। আগামী দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধান পৌঁছানোর সুযোগ এখন তৈরি হয়েছে।’
সূত্র : বিবিসি
