ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের দৈনিক লোকসান ২০০ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক

পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন মতে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলি শাসক গোষ্ঠী প্রতিদিন আনুমানিক ২০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা ব্যয় ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। চলমান যুদ্ধের মধ্যে দখলদার রাষ্ট্রটির অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে এবং প্রতিরক্ষা ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে।



প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের সাথে সংঘাত বৃদ্ধি পাওয়ায় ইহুদিবাদী ইসরাইল আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে। প্রতিদিনের ব্যয় কয়েকশ মিলিয়ন ডলারে পৌঁছেছে।



প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত ইরানি হামলা মোকাবেলায় এই ব্যয়ের সর্বোচ্চ অংশ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পরিচালনায় খরচ করা হয়েছে।



ওয়াল স্ট্রিট জার্নালে যে বিশেষজ্ঞকে উদ্ধৃত করা হয়েছে তার মূল্যায়ন অনুযায়ী, কেবল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের খরচ রোজ ২০০ মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। ইতোমধ্যে ইরানের হামলার অর্থনৈতিক প্রভাব ইসরায়েলি-অধিকৃত শহরগুলিতে স্পষ্ট হচ্ছে।



ইসরায়েলি সংবাদপত্র মারিভ স্বীকার করেছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে।প্রতিবেদনে শহরের বাজারগুলিকে “খালি এবং নীরব” হিসাবে বর্ণনা করা হয়েছে। দৈনন্দিন জীবনযাপন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *