আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়

আন্তর্জাতিক

রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদটিতে নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে আজ শুক্রবার (১৪ মার্চ) নামাজ পড়তে ৮০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। -আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে এ তথ্য। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-আকসায় আজ যারা নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি।

এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর এবং ৫০ বছরের ওপরে নারীদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি। মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ।

আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দখলদারররা। গত সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়া আল-আকসায় নামাজ পড়েছিলেন সাধারণ মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *