
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
এছাড়া রংপুরে অন্য মামলায় গ্রেপ্তার আরও ২ জন আসামিকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার দেখিয়ে আগামী ২২শে জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এরা হলেন-রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ ও রাফিউল হাসান রাসেল।
এই মামলায় মোট ৩০ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউশন।
