
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আবার সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। অধিনায়কের সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্সকে ৯ উইকেটে হারালো মোহামেডান। আগে ব্যাটিং করা ব্রাদার্স ১৮৭ রানে গুটিয়ে যায়। মাঝারি লক্ষ্য তাড়ায় শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেন তামিম। তার ব্যাট থেকে আসে ৯৬ বলে ১০৫ রান। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৭৫ রান।
