অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার চিরবিদায়

বিনোদন

খবর ৫২ ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, বুধবার

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। (ইন্না লিল্লাহি…রাজিউন)।

শারীরিক জটিলতা ও কর্মজীবন

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহানারা ভূঁইয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনিই অচল হয়ে গিয়েছিল এবং গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেকরিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

৭০ ও ৮০-এর দশকে জাহানারা ভূঁইয়া একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘সৎমা’ ছবিতে অভিনয় করে তিনি চরিত্রাভিনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। এছাড়া তিনি একজন সফল গীতিকার, প্রযোজক এবং নির্মাতা ছিলেন। তার পরিচালিত ছবির মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ উল্লেখযোগ্য। তিনি ছিলেন দেশীয় চলচ্চিত্রে নারী পরিচালকদের অন্যতম পথিকৃৎ। তার স্বামী ছিলেন মুক্তিযোদ্ধা ও পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *