
‘ন ডরাই’ সিনেমা দিয়ে চলচ্চিত্র পা রাখেন সুনেরাহ বিনতে কামাল। এর বাইরে টিভিসিতেও তার দেখা মিলেছে। সাম্প্রতিক সময়ে নাটকেও কাজ করেছেন তিনি। প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ। আগামী ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বহু প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমা। এতে তিনি আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে শিহাব শাহীন পরিচালিত এই সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্পে নির্মিত এ ছবিতে চমক হিসেবে হাজির হয়েছেন সুনেরাহ। আপাতত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘দাগি’ খুব ভিন্নধর্মী গল্পের ছবি, যা নিখুঁতভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের পরিচালক। এমন একটি ঈদের ছবিতে কাজ করতে পেরে ভালো লাগছে। প্রথমবারের মতো নিশোর বিপরীতে কাজ করা প্রসঙ্গে সুনেরাহ বলেন, আফরান নিশো ভাই অত্যন্ত গুণী একজন অভিনেতা। তার ডেডিকেশন দেখার মতো। এ সিনেমার জন্যও প্রচুর কষ্ট করেছেন তিনি। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা অন্যরকম অভিজ্ঞতার। আশা করছি, ‘দাগি’ দর্শকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
