অপারেশন সিঁদুরে শতাধিক সন্ত্রাসী নিহত: দাবি ভারতের

আন্তর্জাতিক

ভারতের অপারেশন সিঁদুরে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত আজাদ কাশ্মীরে অভিযানের বিষয়ে ব্রিফ করার সময় বৃহস্পতিবার দুপুরে এ কথা বলেছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, অপারেশন সিঁদুর একটি চলমান অভিযান। যার অর্থ হচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের যেকোনো সহিংসতার জবাব দিতে প্রস্তুত। ভারত সরকার আপাতত কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে চায় না বলেও জানিয়েছেন রাজনাথ। তবে প্রত্যাঘাত আসলে তার কঠিন জবাব দেয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে খবর রয়েছে সামরিক পদক্ষেপের কথা ভাবছে পাকিস্তান।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *