অঘোষিত ‘ফাইনালে’ সম্ভাব্য একাদশ

খেলা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত’ ফাইনাল কাল। বৃহস্পতিবার দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ, গতকাল দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করেও সুপার ওভারে হেরে যায়।

মঙ্গলবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে উইন্ডিজ।

সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানে অলআউট হয়ে; লেগ স্পিনার রিশাদ হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ে উইন্ডিজকে ১৩৩ রানে গুঁড়িয়ে দিয়ে ৭৪ রানে জয় পায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় সমান ২১৩ রানই করে উইন্ডিজ।

দুই দলের স্কোর সমান হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১০ রান করে ক্যারিবীয়রা।

টার্গেট তাড়ায় ওয়াইড আর নো বলের কল্যাণে ১ বলে ৫ রান করা বাংলাদেশ; পরের ৫ বলে একটি লেগ বাই, একটি ওয়াইড পেয়েও জয় নিশ্চিত করতে পারেনি। ১ রানে হেরে সিরিজ জয় নিশ্চিত করতে পারেনি। 

আগামীকাল বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর রহমান ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্ট, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মতি, জাস্টিন গ্রিভস,  আকিল হোসেইন ও পিয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *