লেবার পার্টির সঙ্গে শ্রমজীবী মানুষের সম্পর্ক হারিয়েছে: সতর্কবার্তা পেয়েছেন স্যার কিয়ার স্টারমার

প্রচ্ছদ যুক্তরাজ্য

সম্পাদক: বদরুল হক ৪ মে, ২০২৫

লেবার পার্টির এমপি স্যার কিয়ার স্টারমারকে সতর্ক করে বলেছেন, গত সপ্তাহের নির্বাচনের ফলাফলের পর এটি দলের জন্য ‘জীবন-মরণ’ প্রশ্নে পরিণত হয়েছে। কারণ, দলটি তার ঐতিহ্যবাহী শ্রমজীবী ভোটারদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে।

লিভারপুল ওয়ালটনের সংসদ সদস্য ড্যান কার্ডেন (উপরে)

নাইজেল ফারাজের ‘রিফর্ম-কোয়েক’-এর প্রেক্ষাপটে লিভারপুল ওয়ালটনের এমপি ড্যান কার্ডেন বলেন, ‘মানুষের ধৈর্য শেষ হয়েছে।’ রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ রানকর্ন ও হেলসবির মতো লেবার পার্টির নিরাপদ আসন জয়, দুটি মেয়র পদ লাভ এবং ৬৭৭টি কাউন্সিল সিট পেয়ে উল্লাস করছেন। এদিকে, লেবর পার্টির এমপিরা স্যার কিয়ারকে সতর্ক করেছেন যে, তিনি যদি ‘জনগণের আস্থা’ ফিরে না পান, তাহলে দলটি ধ্বংসের দিকে যাবে।

মেইল অন সানডে-তে একটি নিবন্ধে কার্ডেন লিখেছেন, ‘গত বৃহস্পতিবার শ্রমজীবী মানুষই লেবর পার্টিকে পিঠ দেখিয়েছে। তারা বুঝতে পেরেছে যে বর্তমান ব্যবস্থাটি তাদের স্বার্থে কাজ করছে না। মানুষ নিজেদের পরিত্যক্ত মনে করছে… তারা ওয়েস্টমিনস্টারের দিকে তাকিয়ে দেখে সেখানে অচেনা মুখদের ক্ষমতায় বসে থাকতে।’

রিফর্ম নেতা নাইজেল ফারাজ লেবারের সাবেক নিরাপদ আসন রানকর্ন ও হেলসবি জিতেছেন, দুটি মেয়র পদসহ ৬৭৭ কাউন্সিল সিট নিয়ে উল্লসিত।

আজকের এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ ভোটার মনে করেন নাইজেল ফারাজই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। ফাইন্ড আউট নাউ-এর জরিপ অনুযায়ী, ৬৩% মানুষ মনে করেন ফারাজ পরবর্তী নির্বাচনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের চাবি হাতে পাবেন। অন্যদিকে, স্যার কিয়ারের পক্ষে রয়েছেন ৩১%, আর টোরি নেতা কেমি বেডেনোকের সমর্থন মাত্র ৬%।

৭১% মানুষ মনে করেন লেবার পার্টির নেতা হিসেবে স্যার কিয়ারকে সরিয়ে দেওয়া উচিত। একইভাবে, ৭০% মনে করেন টোরি দলকেও কেমি বেডেনোককে নেতৃত্ব থেকে সরাতে হবে।

৭০ শতাংশ মানুষ মনে করেন কনজারভেটিভ পার্টির কেমি বাডেনোককে সরিয়ে দেওয়া উচিত

অনেক লেবার পার্টির এমপি আশঙ্কা করছেন যে, জ্বালানি সচিব এড মিলিব্যান্ডের নেট জিরো নীতি এবং অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থতা তাদের সমর্থকদের রিফর্ম পার্টির দিকে ঠেলে দিচ্ছে।

এড মিলিব্যান্ড – জ্বালানি সচিব

টনি ব্লেয়ার গত সপ্তাহে লেবার পার্টির জলবায়ু নীতির সমালোচনা করে বলেছিলেন, ‘মানুষকে আর্থিক ত্যাগ স্বীকার ও জীবনযাত্রার পরিবর্তন করতে বলা হচ্ছে, অথচ তারা জানে যে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে তাদের ভূমিকা নগণ্য।’ এই বক্তব্যের সঙ্গে ৭২% ভোটার একমত।

টনি ব্লেয়ার – সাবেক প্রধানমন্ত্রী

লেবার পার্টির পিছনের সারির এমপিরা বলছেন, দৃঢ় নেতৃত্বের অভাবে দলের এই সংকটকে আরও তীব্র করছে। বাসেটল’র এমপি ও রেড ওয়াল গ্রুপের চেয়ারম্যান জো হোয়াইট বলেন, ‘নির্বাচনে ধাক্কা খাওয়ার পর শাসক দলের সাধারণ প্রতিক্রিয়া হলো—আমরা শুনছি। কিন্তু এবার এটি আর চলবে না। লেবার পার্টিকে রিসেট করতে হবে। স্যার কিয়ার স্টারমারকে দৃঢ় নেতৃত্ব দেখাতে হবে এবং সরকারের গড়িমসি বন্ধ করতে হবে। তাঁকে ট্রাম্পের মতো স্বজ্ঞা অনুসরণ করে কিছু এক্সিকিউটিভ অর্ডার জারি করা উচিত।’

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার

হোয়াইট আরও বলেন, সরকারের এক কোটিরও বেশি পেনশনভোগীর শীতকালীন জ্বালানি ভাতা বন্ধ করার সিদ্ধান্ত ‘আমাদের পোল ট্যাক্স সমস্যা’ হয়ে দাঁড়িয়েছে।

নাইজেল ফারাজ নির্বাচনের ফলাফলকে ‘দ্বিদলীয় রাজনীতির সমাপ্তি’ এবং ‘কনজারভেটিভ পার্টির মৃত্যু’ বলে অভিহিত করেছেন। তিনি রিফর্ম-নিয়ন্ত্রিত কাউন্সিল এলাকাগুলোতে অভিবাসীদের প্রত্যাখ্যান ও ট্রাম্প-স্টাইলে স্থানীয় সরকারে খরচ কাটার ঘোষণা দিয়েছেন। কাউন্টি ডারহামে এক ভাষণে তিনি দাবি করেন, ‘উত্তর ইংল্যান্ডে অভিবাসীদের জোরপূর্বক রাখা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না, স্টারমারের এ সমস্যা মোকাবেলার সাহস আছে।’

তিনি কাউন্সিল কর্মীদেরও সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তন বা বৈচিত্র্য উদ্যোগের সঙ্গে জড়িত অথবা বাড়ি থেকে কাজ করা কর্মীদের ‘বিকল্প ক্যারিয়ার’ খুঁজে নেওয়া উচিত।

দক্ষিণে লিবারেল ডেমোক্র্যাটদের চাপে টোরিরাও পিছিয়েছে। লিব ডেম নেতা স্যার এড ডেভি বলেন, তাঁর দল কনজারভেটিভদের জায়গা নিয়ে ‘মিডল ইংল্যান্ডের দল’ হয়ে উঠেছে।

স্থানীয় নির্বাচনের পর স্যার কিয়ার স্টারমার বলেন, ‘আমার জবাব সহজ: আমি বুঝতে পেরেছি।’ দ্য টাইমস-এ লেখা এক নিবন্ধে তিনি যোগ করেন, ‘এখনই সময় মানুষকে তাদের কাঙ্ক্ষিত দেশ দিতে গতি বাড়ানোর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *