মোস্তাফিজের অপেক্ষায় প্রাইম ব্যাংক

খেলা

ঢাকা প্রিমিয়ার লীগে খেলছেন না মোস্তাফিজুর রহমান। কিন্তু কেন! প্রথম কারণ হিসেবে দল পাননি বলেই জানা গেছে। শেষ আসরে খেলেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল এবার তাকে নিচ্ছে না। কেন এমন সিদ্ধান্ত, এ নিয়ে কয়েকটি গুঞ্জন রয়েছে।  কারো কারো দাবি চাহিদা অনুসারে পারিশ্রমিক না পাওয়ায় মোস্তাফিজ রাজি নয় খেলতে। আবার শোনা যাচ্ছিল তিনি রমজান মাসে পরিবারকে সময় দিতে চান বলেই খেলবেন না। কারো কারো দাবি ভারতীয় টুর্নামেন্ট- আইপিএলে খেলতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে আপাপত তাকে বিশ্রামেই রাখা হয়েছে। কারণ হালকা ইনজুরি আছে তার। মোস্তাফিজ গতকালও এসেছিলেন মিরপুর মাঠে ফিজিওর সঙ্গে রুটিন ওয়ার্ক সেরে নিতে। অন্যদিকে সে যেহেতু দলবদলের টোকেন তোলেননি শেষ পর্যন্ত খেলবেন প্রাইম ব্যাংকেই। এমনটি নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ তালহা জুবায়ের। দৈনিক মানবজমিনকে তালহা বলেন, ‘মোস্তাফিজ এখন পর্যন্ত দলবদলের কোনো টোকেন তোলেননি। শুরুতে জানা গিয়েছিল তিনি প্রাইম ব্যাংকে খেলবেন না। কিন্ত এখনো সে আমাদের ক্রিকেটার। আমরা তার অপেক্ষায় আছি। যেদিন খেলতে চায় খেলবে। যতটা শুনেছি সে সুপার লীগ থেকে খেলতে পারে।’ 
অন্যদিকে জানা গেছে দেশের পেস বোলারদের জন্য নিয়ম করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে খেলার জন্য তাদের দেয়া হচ্ছে গাইড লাইন। কারণ বেশ কযেকজন পেসার ছোট ছোট ইনজুরি  নিয়েই মাঠে নামবেন। এর মধ্যে মোস্তাফিজের আছে কাঁধে পুরনো ব্যাথার সমস্যা। এ বিষয়ে বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘মোস্তাফিজের কাঁধে একটু সমস্যা ছিল। সে আমাদের অভিযোগ করে ব্যাথা নিয়ে। তবে সেটি গুরুতর কিছু নয়। পুরনো ইনজুরি সেখানেই কিছুটা সমস্যা হচ্ছিল। আজও (গতকাল) এসেছিল, ফিজিও বায়জিদুল ইসলাম খানের সঙ্গে কাজ করেছেন। যতটা জানি তার এই ব্যাথার কারণে খেলা যাবে না এমন নয়। সে যেদিন থেকে খেলতে চায় খেলবে। এটি তার নিজের সিদ্ধান্ত।’ অন্যদিকে এ নিয়ে তালহা জুবায়ের বলেন মোস্তাফিজ এখনো আমাদেরই ক্রিকেটার। যদি তাকে অন্য দলে যেতে জয় তাহলে আমাদের কাছে আবেদন করলেই হবে। 
বিসিবি’্‌র প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘সবশেষ যারা চ্যাম্পিয়নস ট্রফি খেলে ফিরেছেন তাদের সবারই অবস্থা বেশ ভালো। কোনো সনন্দেহ নেই। গতককালও বেশ কয়েকজন ক্রিকেটার এসছেন থেরাপি নিতে। এ গুলো সব রুটিন ওয়ার্ক। কারো কোনো সমস্যা নেই। গাইড লাইন দেয়া হয়েছে বিশেষ করে পেসারদের। জানা গেছে, পেসারদের প্রথম ১০ দিন তেমন  কোন অনুশীলন থাকবে না। এরপর তারা দুটি ম্যাচ খেলবে পরেরটি খেলবে না। সমস্যা বিবেচনাতেই তৈরি করা হয়েছে এই গাইড লাইন।’ ঢাকার লীগের শুরু থেকে লিটন দান ও মোস্তাফিজ খেলবেনা বলেই জানা গিয়েছিলো। তবে লিটন খেলছে গুলশান ক্লাবে আর প্রাইম ব্যাংক আছে ফিজের অপেক্ষায়। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। সেই সিরিজে নেই ওয়ানডে আর টি-টোয়েন্টি। দুই টেস্ট তাই নিশ্চিত ভাবেই খেলা হচ্ছে না ফিজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *