তিশাই উত্তর দিতে পারবেন কেন মুজিব সিনেমা করতে হয়েছে

বিনোদন
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী|সংগৃহীত

কোন পরিস্থিতিতে কেন মুজিব সিনেমায় অভিনয় করতে হয়েছে- তার উত্তর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দিতে পারবেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ‘অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাই উত্তর দিতে পারবেন- কোন পরিস্থিতিতে কেন মুজিব সিনেমায় (বঙ্গবন্ধু বায়োপিক) অভিনয় করতে হয়েছে।’

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী শর্টফিল্ম আলীর প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী এ কথা বলেন।

বঙ্গবন্ধুর বায়োপিকে আপনার স্ত্রীর তিশা অভিনয় করেছেন। আপনার কি এখন মনে হয়, ওই সময় সেই সিদ্ধান্তটা ভুল ছিল- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।’

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে, স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেয়ার আগে স্ত্রীর অনুমতি নেব? আই ডোন্ট থিঙ্ক সো। তিশা তার পেশাগত সিদ্ধান্ত নিজেই নেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *