আমিরাতের বিপক্ষে ‘ফাইনালে’ কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ

খেলা

সিরিজটা হওয়ার কথা ছিল দুই ম্যাচের। সেটা হলে ১-১ সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হতো বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতকে। কিন্তু শেষ মুহূর্তে একটা ম্যাচ বেড়ে যাওয়ার ফলে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও আমিরাত। এখন পর্যন্ত সিরিজে সমতা থাকায় ম্যাচটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

এই ফাইনালের আগে একাধিক জায়গায় দুর্বলতা রয়ে গেছে বাংলাদেশের। বোলিং আর ফিল্ডিং সে মাথাব্যথার কেন্দ্রে আছে। ফলে এক্ষেত্রে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতেই পারে। 

অন্তত দুটো পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। দারুণ ছন্দে থাকা এই ওপেনার ফিরতে পারেন আজ। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে হতে পারে বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দ্বিতীয় ম্যাচে যদিও ১৯ বলে ২৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

দলের বোলিং ইউনিটের সমস্যা থাকলেও আগের ম্যাচের বোলিং লাইন আপ থেকে পরিবর্তন নাও আসতে পারে। কিন্তু বোলিংয়ে অপশন বাড়াতে কম্বিনেশন বদলের পথে হাঁটতে পারে বাংলাদেশ। আগের ম্যাচে ৫ বোলার নিয়ে খেলেছে দল, আজ সেখানে নামতে পারে ৬ বোলার নিয়ে।

সেক্ষেত্রে দুই ম্যাচে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারীকে বসতে হতে পারে বেঞ্চে। দুই ম্যাচে ১০ বল খেলে তিনি করেছেন ১২ রান। শেষ দিকে সময়ের চাহিদা মেটাতে পারেননি, যার ফলে তাকে জায়গা হারাতে হতে পারে আজ।

তার জায়গায় একাদশে ঢুকতে পারেন প্রথম ম্যাচের সেরা বোলার হাসান মাহমুদ। তাকে দলে আনলে ব্যাটিং লাইন আপে একটু আগে নামতে হবে তানজিম হাসান সাকিব আর রিশাদ হোসেনকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *