আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহও

খেলা

মুশফিকুর রহিমের ওয়ানডে থেকে বিদায় নেওয়ার পর এবার অবসরের ঘোষণা আসলো মাহমুদউল্লাহ রিয়াদের থেকেও।মুশফিক কেবল ওয়ানডে ছাড়লেও আগেই টেস্ট আর টি-টোয়েন্টি ছাড়া বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার আর দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। 

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে নিজের অবসরের কথা জানান মাহমুদউল্লাহ রিয়াদ।তিনি তার পোস্টে সতীর্থ, কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।

পরিবারের অবদান তুলে ধরে তিনি আরও বলেন, একটা বড় ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্যদের, বিশেষ করে আমার শ্বশুড়কে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন, আমার কোচ ও মেন্টর হিসেবে।

নিজের স্ত্রী ও সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,সবশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভালো ও খারাপ সময়ে আমার সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।

অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘‘সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।’’

শেষে তিনি জাতীয় দল ও দেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানান।

মাহমুদউল্লাহ আগেই টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বাকি আছে শুধু ওয়ানডে। অনেকদিন ধরেই তিনি দলে অবদান রাখতে পারছেন না। চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিমও। এখন তিনি শুধু টেস্ট খেলবেন। তাই ১ মার্চ থেকে মুশফিকও নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে। এবারের কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন কেবল তাসকিন আহমেদ। তার মাসিক বেতন ১০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *