আওয়ামী লীগ নেতাদের সত্যিই কি তাড়িয়ে দিচ্ছে ভারত?

জাতীয় শিরোনাম

‘মরার উপর খাঁড়ার ঘা’ দশা যেনো এখন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের। ২৪ এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেলে, তার পিছু পিছু অনাথ ছানার মতই ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মীরাও। দীর্ঘ ৯ মাস পরিবারসহ ভারতে শান্তির নীড় গড়ে তোলা এসব আওয়ামী লীগ নেতাদের এখন লেগেছে শনির দশা। ভারত সরকারের নতুন অনুপ্রবেশবিরোধী নীতির কারণে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পলাতক এসব নেতা-কর্মীদের, এমনটিই বলছে নির্ভরযোগ্য একটি সূত্র।

সম্প্রতি ভারতের সংসদে অনুপ্রবেশ আইন সংশোধনের পর থেকেই ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান নেওয়া আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতা-কর্মীর সেখানে অবস্থান করা বিপদজনক হয়ে উঠেছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে ৫ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবর পাওয়া যায়। মূলত ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতারা খুঁটি গেড়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। যদিও অনেকেই বলছেন এটি ভারত সরকারের সাজানো নাটক। যদি ভারতের মোদি সরকার আওয়ামী লীগের এসব নেতাদের জামাই আদরে না‘ই রাখতেন তাহলে কি আর দিনের পর দিন তারা সেখানে থাকতে পারতো?

এদিকে অনুপ্রবেশ আইন সংশোধনের পরই সম্প্রতি বাংলাদেশের নাগরিক দাবী করে ভারত সরকার শতাধিকেরও বেশি মানুষকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক করছে বাংলাদেশে। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের তাই এখন রাতের ঘুম হারাম হবার দশা। বাংলাদেশে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা আর তার দলীয় নেতা-কর্মীরা যা করেছে তাতে করে বাংলাদেশে ফেরার রাস্তাটা বন্ধ ওদের। দেশে ফিরলে হবেন গ্রেফতার হতে হবে বিচারের মুখোমুখি, এসব নেতাদের প্রায় সকলের নামেই রয়েছে ২৪ এর ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ। কারও কারও বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানাও।

দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা আতঙ্কিত হয়ে এখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা তাদের। ইতিমধ্যে অনেক আওয়ামী লীগ নেতারা ভারত ত্যাগ করে অবস্থান নিয়েছেন ইউরোপ-আমেরিকার মত জায়গায়। গোপন সূত্রের খবর, ফ্যাসিস্ট হাসিনার ওপরও ভরসা হারিয়েছেন মোদি, তাই হাসিনাকেও ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এসব কিছুই লোক দেখানো সাজানো গভীর ষড়যন্ত্রেরই অংশ হাসিনা আর ভারতের মেদি সরকারের এমনটিই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, হাসিনা আর মোদি মিলে ভারতীয় নাগরিকদের আওয়ামী লীগ নেতা-কর্মীর ছত্রছায়ায় বাংলাদেশে পুশইন করার নয়া প্লান এটি।

ফ্যাসিস্ট হাসিনা ২৪ এর গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। মোদি সরকারের সাথে মিলে একের পর এক বাংলাদেশকে বিদ্ধ করার জাল বুনছিলেন হাসিনা। কিন্তু তাদের সেই বুনা জালে শিকারে পরিণত হয়নি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশ। এবারও হাসিনার এসব লোক দেখানো নাটক আর ষড়যন্ত্রে কিছুই যায় আসবে না বাংলাদেশের আপামর জনসাধারণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *