
ধর্মশালায় আগেরদিন নিরাপত্তাজনিত কারণে ভেস্তে যায় পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপটালসের মধ্যকার ম্যাচ। এরপর ক্রিকেটপ্রেমিদের আশঙ্কাই সত্যি হলো। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতে নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসছে।
